তাহফিজুল কোরআন হিফয মাদ্রাসায় কুরআন সবক অনুষ্ঠান অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৮:৪২:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬ ৮৬ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুর উপজেলার জলছত্রে অবস্থিত তাহফিজুল কোরআন হিফয মাদ্রাসায় আনন্দঘন ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কুরআন সবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মাদ্রাসায় চলতি বছরের এপ্রিল মাসে ভর্তি হওয়া দুই শিক্ষার্থী মাত্র দুই মাসে নূরানী কায়দা ও আমপারা সম্পন্ন করে পবিত্র কুরআনুল কারীম হাতে নেওয়ার সৌভাগ্য অর্জন করে। শিক্ষার্থীরা হলো আব্দুর রহমান রাহাত ও শিমুল।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে পবিত্র কুরআন শরীফ তুলে দেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মুহতামিম। এ সময় তিনি কুরআনের সম্মান রক্ষা, নিয়মিত তিলাওয়াত এবং কুরআনের আলোকে জীবন গঠনের ওপর গুরুত্বারোপ করেন।
পরে ইদিলপুর দারুস সুন্নাত দ্বীনিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল আলীম দোয়া পরিচালনা করেন। তিনি বলেন, অল্প সময়েই মাদ্রাসাটি উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এবং শিক্ষার্থীদের বিশুদ্ধ তিলাওয়াত প্রশংসনীয়।
অনুষ্ঠান শেষে মাদ্রাসার উন্নতি ও শিক্ষার্থীদের হাফেজ ও আলেম হিসেবে কবুলিয়াতের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

















