ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফলোআপঃ

মধুপুরের সুজন হত্যা মামলার অন্যতম আসামি ফাহিম র‌্যাবের হাতে গ্রেফতার

মধুপুর করেসপন্ডেন্ট শালবনবার্তাটোয়েন্টিফোরডটকম
  • আপডেট সময় : ১১:৫৯:০৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে আলোচিত সুজন হত্যা মামলার অন্যতম আসামি মো. ফয়সাল আহমেদ ফাহিম (২৩)-কে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, টাঙ্গাইল। গত ২১ জুন সন্ধ্যায় টাঙ্গাইল সদর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১৪ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩, র‌্যাব-১৪-এর একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে ফাহিমকে আটক করে। ঘটনার পর থেকে তিনি দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন বলে জানানো হয়েছে। পরে তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মধুপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, মধুপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের গোপদ গ্রামের বাসিন্দা সুজন মিয়া জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘটিত হামলার শিকার হন। দীর্ঘদিন ধরে একই এলাকার কয়েকজনের সঙ্গে সুজনের স্বজনদের বিরোধপূর্ণ জমি নিয়ে বিরোধ চলছিল। গত ২২ মে সকালে ওই জমিতে কাজ করতে গেলে প্রতিপক্ষের হামলায় সুজন মিয়াসহ কয়েকজন আহত হন। আহতদের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে পরে সুজনকে উন্নত চিকিৎসার জন্য প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৭ মে ভোরে সুজন মিয়ার মৃত্যু হয়। তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। ঈদের আগের সন্ধ্যায় সুজনের মরদেহ গ্রামে পৌঁছালে স্থানীয় এলাকাবাসী গোপদ বাজারে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেন এবং জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ ঘটনায় নিহত সুজনের মামা মো. আবু সাইদ বাদী হয়ে মধুপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি পেনাল কোডের বিভিন্ন ধারার সঙ্গে ৩০২ ধারায় রুজু করা হয়। মামলার তদন্ত চলাকালে ফয়সাল আহমেদ ফাহিমকে অন্যতম অভিযুক্ত হিসেবে শনাক্ত করা হয়।

র‌্যাব জানিয়েছে, মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারেও অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ফলোআপঃ

মধুপুরের সুজন হত্যা মামলার অন্যতম আসামি ফাহিম র‌্যাবের হাতে গ্রেফতার

আপডেট সময় : ১১:৫৯:০৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬