ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ধনবাড়ীতে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ চায়না জাল জব্দ

জহিরুল ইসলাম মিলন, ধনবাড়ী করেসপন্ডেন্ট শালবনবার্তাটোয়েন্টিফোরডটকম
  • আপডেট সময় : ০৭:৩৮:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬ ৬৩ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ছত্রপুর বিলে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ ও বিধিমালা ১৯৮৫ এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয় । মোবাইল কোর্ট পরিচালনাকালে আনুমানিক ৬০০ মি. নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয় । পরে জব্দকৃত জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় ।

সোমবার (২২ জুন) উপজেলার ঝিনাই নদীর বনমালী ছএপুর এলাকায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নূরজাহান আক্তার সাথী’র নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে সহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।

মোবাইল কোর্ট চলাকালে বিলে অভিযান পরিচালনা করে প্রায় ৬০০ মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে উপস্থিত সকলের সম্মুখে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ব্যবহারের ফলে নদীর ছোট মাছ ও মাছের পোনা নির্বিচারে ধরা পড়ে, যা জলজ সম্পদ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে। এ কারণে নদী ও মৎস্যসম্পদ রক্ষায় নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার নূরজাহান আক্তার সাথী বলেন, “নদীর, বিলের প্রাকৃতিক পরিবেশ, জীববৈচিত্র্য এবং দেশীয় মাছের প্রজনন রক্ষায় অবৈধ জালের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মৎস্যসম্পদ সংরক্ষণে সকলকে সচেতন হওয়ার পাশাপাশি আইন মেনে চলতে হবে।”

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নদী ও মৎস্যসম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের মোবাইল কোর্ট ও সচেতনতামূলক কার্যক্রম চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ধনবাড়ীতে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ চায়না জাল জব্দ

আপডেট সময় : ০৭:৩৮:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬