সংবাদ শিরোনাম :
চলতি বিশ্বকাপের উন্মাদনার মাঝেই
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ধনবাড়ী-গোপালপুরের লড়াই গোলশূন্য
ধনবাড়ী করেসপন্ডন্ট, শালবনবার্তাটোয়েন্টিফোর.কম
- আপডেট সময় : ১০:৪৫:৫২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের ধনবাড়ী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ধনবাড়ী উপজেলা দল ও গোপালপুর উপজেলা দলের মধ্যকার লড়াই গোলশূন্য ড্রয়ে শেষ হয়েছে।
সোমবার (১৩ জুলাই) বিকেল ৪টায় শুরু হওয়া ম্যাচে শুরু থেকেই উভয় দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচটি দর্শকদের দারুণভাবে মাতিয়ে রাখলেও নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই গোলের দেখা পায়নি। ফলে ম্যাচটি ০-০ গোলে অমীমাংসিত অবস্থায় শেষ হয়।
ম্যাচটি উপভোগ করতে ধনবাড়ী সরকারি কলেজ মাঠে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দর্শকদের প্রাণবন্ত সমর্থন এবং দুই দলের খেলোয়াড়দের লড়াকু পারফরম্যান্সে পুরো মাঠ ছিল মুখরিত।
ধনবাড়ী উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত এ খেলায় সভাপতিত্ব করেন ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ নূরজাহান আক্তার সাথী।
অনুষ্ঠানেউপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল মোর্শেদ, ধনবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মিজ দিল-আফরোজ, ধনবাড়ী থানার অফিসার ইন-চার্জ নুরুস সালাম সিদ্দিক, উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম. আজিজুর রহমান, সাধারণ সম্পাদক মো. এনামুল হক (ভিপি)উপজেলা বিএনপির সহ-সভাপতি খাইরুল ইসলাম (মুন্সি)
পৌর বিএনপির সভাপতি এস. এম. এ. ছোবহান ও সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম স্বপনসহ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক এবং বিপুলসংখ্যক দর্শক।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা তরুণ সমাজকে সুস্থ ও শৃঙ্খলাবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে ক্রীড়ার প্রসার এবং নতুন প্রতিভা বিকাশে এ ধরনের টুর্নামেন্ট ইতিবাচক ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।














