ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

একাকী বসবাসের সুযোগে দুর্বৃত্তদের হামলা, বৃদ্ধাকে হত্যা, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ

মধুপুরে বিএনপি নেতার মাকে গলা কেটে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট শালবনবার্তাটোয়েন্টিফোর.কম
  • আপডেট সময় : ১১:০৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুর উপজেলার শোলাকুড়ি ইউনিয়নের দীঘিরপাড় এলাকায় নিজ বাড়িতে এক বৃদ্ধা নারীকে নৃশংসভাবে হত্যা করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। শুক্রবার (৩১ জুলাই) রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত জালেমন বেওয়া (৭৫) শোলাকুড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিঠুর মা। তিনি মৃত আইজুদ্দিনের স্ত্রী। পরিবারের সদস্যরা বাড়িতে না থাকায় তিনি দীর্ঘদিন ধরে বড় বাড়িটিতে একাই বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে জালেমন বেওয়ার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। পরে ঘরে থাকা একটি মাটির ব্যাংক ভেঙে সেখানে জমানো টাকাও লুট করে। স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তদের তিনি চিনে ফেলায় তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। তার মাথায় আঘাতের পাশাপাশি গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে হত্যার প্রকৃত কারণ তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

ঘটনার খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন এলাকার শত শত নারী-পুরুষ ঘটনাস্থলে ভিড় করেন। এ নৃশংস হত্যাকাণ্ডে পুরো এলাকায় শোক ও আতঙ্কের পরিবেশ বিরাজ করছে।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। তিনি বলেন, “ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।”
মধুপুর শহর থেকে প্রায় ২২ কিলোমিটার দূরে বনাঞ্চল বেষ্টিত ওই এলাকায় রাত প্রায় ১০টা ২৫ মিনিটে অরণখোলা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ ও তদন্ত কার্যক্রম শুরু করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

একাকী বসবাসের সুযোগে দুর্বৃত্তদের হামলা, বৃদ্ধাকে হত্যা, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ

মধুপুরে বিএনপি নেতার মাকে গলা কেটে হত্যা

আপডেট সময় : ১১:০৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬