ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মধুপুরে ছাত্রদলের মাদকবিরোধী অভিযান, গাঁজাসহ আটক ২, মোবাইল কোর্টে কারাদণ্ড

মধুপুর করেসপন্ডেন্ট শালবনবার্তাটোয়েন্টিফোরডটকম
  • আপডেট সময় : ০৪:৪৮:২৮ অপরাহ্ন, সোমবার, ১০ আগস্ট ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। পরে মোবাইল কোর্টে তাদের এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (৯ আগস্ট) রাত ৮টার দিকে অরণখোলা ইউনিয়নের ভুটিয়া এলাকায় এ অভিযান চালানো হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন—ভুটিয়া এলাকার তরু উল্লাহর ছেলে নাছির উদ্দীন (৪৫) এবং অরণখোলা গ্রামের শামসুল হকের ছেলে লাভলু মিয়া (৩০)।

ছাত্রদল নেতা শাহরিয়ার জয়ের নেতৃত্বে নেতাকর্মীরা অভিযান চালিয়ে তাদের গাঁজাসহ আটক করেন। পরে মধুপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

পুলিশ ও উপজেলা প্রশাসন সূত্র জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় পৃথক দুটি মামলা করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নঈম উদ্দীনের পরিচালিত মোবাইল কোর্টে দুজনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মধুপুর থানার ওসি এ কে এম ফজলুল হক বলেন, গাঁজাসহ আটক দুই ব্যক্তিকে মোবাইল কোর্টে সোপর্দ করা হলে আদালত তাদের এক বছর করে কারাদণ্ড দেন।

অভিযানে নেতৃত্ব দেওয়া ছাত্রদল নেতা শাহরিয়ার জয় বলেন, মাদক বিক্রির খবর পেয়ে তারা সেখানে অভিযান চালিয়ে বিক্রেতা ও ক্রেতাকে গাঁজাসহ আটক করে পুলিশের কাছে দেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দীন বলেন, মাদকের ভয়াবহতা থেকে মধুপুরকে রক্ষায় মাদকবিরোধী অভিযান ও মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মধুপুরে ছাত্রদলের মাদকবিরোধী অভিযান, গাঁজাসহ আটক ২, মোবাইল কোর্টে কারাদণ্ড

আপডেট সময় : ০৪:৪৮:২৮ অপরাহ্ন, সোমবার, ১০ আগস্ট ২০২৬