সংবাদ শিরোনাম :
ধনবাড়ীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
ধনবাড়ী করেসপন্ডন্ট, শালবনবার্তাটোয়েন্টিফোর.কম
- আপডেট সময় : ১০:০২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ ২৮ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের ধনবাড়ীতে পুকুরে গোসল করতে গিয়ে আয়মান আলিফ সাদিক মিনার (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টার মধ্যে ধনবাড়ী থানাধীন ছত্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আয়মান আলিফ সাদিক মিনার মধুপুর উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের হাসিল গ্রামের লুৎফর রহমান ও মিনা খাতুনের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শিশুটি তার নানার বাড়িতে বেড়াতে এসেছিল। দুপুরে ছত্রপুরের ফজলু কেরানির বাড়ির পাশের পুকুরে গোসল করতে গেলে পানিতে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ধনবাড়ী থানার ওসি নুরুস সালাম সিদ্দিক।
এ ঘটনায় ধনবাড়ী থানা পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চালাচ্ছে।















