ঢাকা ১০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ-৫ আগস্ট শোভাযাত্রায় ব্যাংক কর্মকর্তাদের অংশগ্রহণ বাধ্যতামূলক

স্টাফ করেসপন্ডেন্ট শালবনবার্তা২৪.কম
  • আপডেট সময় : ১২:৩০:১৯ অপরাহ্ন, সোমবার, ৪ আগস্ট ২০২৫ ৩২৬ বার পড়া হয়েছে

‘তারুণ্যের উৎসব ২০২৫’-এ অংশগ্রহণ নিশ্চিত করতে দেশের সব ব্যাংক কর্মকর্তাদের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামীকাল ৫ আগস্ট এ আয়োজনে ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (৩ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের চিঠি পাওয়ার পর থেকেই বিভিন্ন ব্যাংক প্রস্তুতি নিতে শুরু করেছে।

বাংলাদেশ ব্যাংকের চিঠিতে বলা হয়েছে, তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে সরকারি প্রতিষ্ঠানগুলো বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। কর্মসূচির অংশ হিসেবে ৫ আগস্ট দুপুর ১টায় নভোথিয়েটার, বিজয় সরণি, তেজগাঁও এলাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এ শোভাযাত্রায় ব্যাংক কর্মকর্তাদের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

এছাড়া চিঠিতে আরও উল্লেখ করা হয়, “নিজ নিজ ব্যাংকের পক্ষ থেকে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ ব্যানারে শোভাযাত্রায় অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হচ্ছে।”

এদিকে ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ থেকে জারি করা একটি সার্কুলারে বিষয়টি নিশ্চিত করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ-৫ আগস্ট শোভাযাত্রায় ব্যাংক কর্মকর্তাদের অংশগ্রহণ বাধ্যতামূলক

আপডেট সময় : ১২:৩০:১৯ অপরাহ্ন, সোমবার, ৪ আগস্ট ২০২৫