ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মালবাহী ট্রাকের সাথে মুরগির বাচ্চাবাহী ট্রাকের ধাক্কায় সুপারভাইজার নিহত

স্টাফ করেসপন্ডেন্ট শালবনবার্তা২৪.কম
  • আপডেট সময় : ০৮:৩৩:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫ ২৬৮ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে সড়কের পাশে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রাকের সাথে কোম্পানির মুরগির বাচ্চাবাহী ট্রাকের ধাক্কায় প্রাণ গেছে সুমন তালুকদার (৪২) নামের এক ব্যক্তির। মুরগি উৎপাদন প্রতিষ্ঠান প্রভিটা কোম্পানির সুপারভাইজার নিহত সুমন সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার জামতলী গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে।
সোমবার ভোর চার টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের মধুপুর উপজেলার রক্তিপাড়া বাজারের কাছে ঘটে যাওয়া ওই দুর্ঘটনায় তিনি নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন চালক সোলায়মান মওলা(৪০)। তার বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছা।
মধুপুর থনার এসআই হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাল বোঝাই ট্রাক ( ঢাকা মেট্রো- ট- ২২-২২৬৪) বিকল হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলো। প্রভিটা কোম্পানির পোল্ট্রি বাচ্চা বহনকারী অপর ট্রাক পিছন থেকে এসে ধাক্কা দেওয়ায় গাড়ির ভিতরে থাকা চালকসহ ২ জন আটকা পড়ে ।
ফায়ার সার্ভিসেরর স্টেশন কর্মকর্তা বোরহান আলীর নেতৃত্বে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের টিম উদ্ধার অভিযানে নেমে চালক কে আহত অবস্থায় উদ্ধার করলেও ঘটনা স্থলে মারা যান সুমন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মালবাহী ট্রাকের সাথে মুরগির বাচ্চাবাহী ট্রাকের ধাক্কায় সুপারভাইজার নিহত

আপডেট সময় : ০৮:৩৩:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫