ঢাকা ১০:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মধুপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার

মধুপুর করেসপন্ডেন্ট শালবনবার্তাটোয়েন্টিফোরডটকম
  • আপডেট সময় : ০৯:৩৬:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি আব্দুল খালেককে (৭৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার কাকরাইদ চৌরাস্তা মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আব্দুল খালেক উপজেলার বোকারবাইদ নতুন বাজার এলাকার মৃত বসু চকদারের ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত সোমবার (১৯ অক্টোবর) বেলা আনুমানিক ৩টার দিকে প্রতিবেশী আব্দুল খালেক কলা দেওয়ার কথা বলে শিশুটিকে নিজের বাড়িতে ডেকে নেন। পরে তাকে ঘরের ভেতরে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। দীর্ঘ সময় পার হলেও শিশুটি বাড়িতে ফিরে না আসায় তার মা খোঁজাখুঁজি শুরু করেন।

এর আগে শিশুটি তার মাকে জানিয়েছিল, আব্দুল খালেক তাকে কলা দেওয়ার কথা বলে ডাকছেন। একপর্যায়ে শিশুটির মা খালেকের বাড়িতে গিয়ে ঘরের ভেতর থেকে শব্দ শুনতে পান। পরে টিনের দরজায় ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করে শিশুটিকে পোশাক খোলা অবস্থায় দেখতে পান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এ সময় অভিযুক্তকে ধর্ষণচেষ্টারত অবস্থায় দেখতে পান বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

এজাহারের বিবরণ অনুযায়ী, শিশুটির মা চিৎকার করে দরজার ছিটকিনি আটকে দেওয়ার চেষ্টা করলে অভিযুক্ত জোরপূর্বক ছিটকিনি খুলে পালিয়ে যান। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে মধুপুর থানায় আব্দুল খালেককে আসামি করে মামলা করা হয়। মামলা দায়েরের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পরে গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হকের নির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) রফিকের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। বৃহস্পতিবার বিকেলে কাকরাইদ চৌরাস্তা মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মধুপুর থানার ওসি জানান, মামলা দায়েরের পর থেকেই আসামিকে গ্রেপ্তারে পুলিশ তৎপর ছিল। বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মধুপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:৩৬:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬