ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কালিহাতীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

কালিহাতী করেসপন্ডেন্ট শালবনবার্তা২৪.কম
  • আপডেট সময় : ০৩:৪৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫ ৩৯১ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের কালিহাতীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় অনিক (২০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী আবীর (১৫) আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে কালিহাতী পৌরসভার চাটিপাড়া সেতু সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অনিক টাঙ্গাইল সদর উপজেলার ছোট বিন্যাফৈর গ্রামের নিশানের ছেলে। আহত আবীরের বাড়ি একই এলাকায় ।
প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, সকালে অনিক মোটরসাইকেলযোগে কালিহাতী পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে সিলিমপুর যাচ্ছিলেন। চাটিপাড়া সেতু এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি অজ্ঞাত বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে অনিক সড়কে ছিটকে পড়ে গেলে বাসের চাকা তার ওপর দিয়ে চলে যায় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। আহত হন তার সঙ্গী আবীর।
খবর পেয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং মোটরসাইকেলটি জব্দ করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন এলেঙ্গা হাইওয়ে পুলিশের এসআই মাহবুব হোসেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

কালিহাতীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

আপডেট সময় : ০৩:৪৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫