সংবাদ শিরোনাম :
স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণ
বাংলাদেশ মানবাধিকার কমিশন মধুপুর উপজেলা শাখার শ্রদ্ধা নিবেদন
মধুপুর করেসপন্ডন্ট, শালবনবার্তা২৪.কম
- আপডেট সময় : ০৪:৩০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ ৯৬ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে বাংলাদেশ মানবাধিকার কমিশন মধুপুর উপজেলা শাখা শ্রদ্ধা নিবেদন করেছে।
মঙ্গলবার সকাল সোয়া নয়টায় মধুপুরের বংশাইর ধারে নির্মিত শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের কার্যনির্বাহী কমিটির নির্বাহী সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম (এস. এম শহীদ) সাংগঠনিক সম্পাদক মো. লিটন সরকার, আরশেদ আলম, অর্থ সম্পাদক ইন্দ্র চন্দ্র বৈষম সহ সদস্য মো. সৌরভ প্রমুখ
পুষ্পস্তবক অর্পণ ও মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন এবং দোয়া পরিচালিত হয়।












