ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইল -১ (মধুপুর-ধনবাড়ী)

ইসিতে আপিলের পর মনোনয়ন ফিরে পেলেন অ্যাড. মোহাম্মদ আলী

স্টাফ করেসপন্ডেন্ট, শালবন বার্তাটোয়েন্টিফোর.কম
  • আপডেট সময় : ০৫:০০:৫৮ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারি ২০২৬ ২৪৪ বার পড়া হয়েছে

বিএনপির দলীয় মনোনয়ন চেয়ে না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া অ্যাডভোকেট মোহাম্মদ আলীর মনোনয়ন পুনরায় বৈধ ঘোষণা করা হয়েছে।

এক শতাংশ ভোটারের সম্মতি স্বাক্ষর সংক্রান্ত জটিলতা—ভোটার নম্বর ও ভোটারের পরিচয় নিয়ে অসঙ্গতির কারণে প্রাথমিকভাবে রিটার্নিং কর্মকর্তা তাঁর মনোনয়ন বাতিল করেন। পরে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন। শুনানি শেষে শনিবার নির্বাচন কমিশন তাঁর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে।

এর ফলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ (মধুপুর–ধনবাড়ী) আসনে অ্যাডভোকেট মোহাম্মদ আলীর নির্বাচন করতে আর কোনো বাধা থাকলো না।

উল্লেখ্য, বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী হলেও তা না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন আরও একজন। তিনি হলেন লেফটেন্যান্ট কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ। তিনিও বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন, কিন্তু মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন।

এদিকে টাঙ্গাইল-১ আসনে একাধিক স্বতন্ত্র প্রার্থীসহ বিএনপি’র প্রার্থী ফকির মাহবুব আনাম স্বপন, জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. আব্দুল্লাহেল কাফী ও জাতীয় পার্টির অ্যাডভোকেট ইলিয়াস হোসেন মনির অংশগ্রহণে নির্বাচনী মাঠে বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা ও রাজনৈতিক কৌতূহল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

টাঙ্গাইল -১ (মধুপুর-ধনবাড়ী)

ইসিতে আপিলের পর মনোনয়ন ফিরে পেলেন অ্যাড. মোহাম্মদ আলী

আপডেট সময় : ০৫:০০:৫৮ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারি ২০২৬