ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিকদের মানববন্ধন ও সমাবেশ

সখীপুরে চার সাংবাদিকের নিঃশর্ত মুক্তি এবং ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি

সখীপুর(টাঙ্গাইল) করেসপন্ডেন্ট শালবনবার্তাটোয়েন্টিফোর.কম
  • আপডেট সময় : ১১:০২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের সখীপুরের কারাবন্দী চার সাংবাদিকের নিঃশর্ত মুক্তি এবং ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে সাংবাদিক সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

‎বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১২টায় টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ, ময়মনসিংহ বিভাগীয় ইউনিটের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়েছে। সেলের   চেয়ারম্যান মো. খায়রুল আলম রফিক,
‎বাংলাদেশ সম্পাদক প্রকাশক পরিষদের সাধারণ সম্পাদক মতিউর রহমান,সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের পরিচালক মোহামমদ আলী আবির, কেন্দ্রীয় সদস্য জামাল উদ্দিন খান
‎ময়মনসিংহ জেলা সভাপতি ইয়াহিয়া আরিফ
‎সাধারণ সম্পাদক আমিনুর ইসলাম রাব্বি
‎বিভাগীয় আহবায়ক বিল্লাল হোসেন মানিক প্রমুখ বক্তৃতা করেন।
‎
‎ বক্তাগণ বলেন, সখীপুরের চার সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করতে হবে। তাদের নিঃশর্ত মুক্তি এবং হয়রানিমূলক মামলা প্রত্যাহারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।
‎
‎এ সময় তারা সরকারের সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করে বলেন, অবিলম্বে চার সাংবাদিকের মুক্তির ব্যবস্থা না করা হলে জাতীয় প্রেসক্লাবের সামনে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা, স্বাধীন সাংবাদিকতার পরিবেশ বজায় রাখা এবং সাংবাদিক নির্যাতনের ঘটনায় কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিও জানান তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সাংবাদিকদের মানববন্ধন ও সমাবেশ

সখীপুরে চার সাংবাদিকের নিঃশর্ত মুক্তি এবং ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি

আপডেট সময় : ১১:০২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬