ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মধুপুর মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা কমান্ড পুনর্গঠন- আহ্বায়ক এম এ সামাদ, সদস্য সচিব সুনীল মজুমদার

মধুপুর করেসপন্ডন্ট, শালবনবার্তাটোয়েন্টিফোর.কম
  • আপডেট সময় : ০৫:৪৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

সাংগঠনিক বাস্তবতার আলোকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের টাঙ্গাইলের মধুপুর উপজেলা শাখা পুনর্গঠন করা হয়েছে। সাত সদস্যবিশিষ্ট এ কমিটির আহ্বায়ক করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা এম এ সামাদকে। কমিটির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার এবং সদস্য সচিব করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা সুনীল কুমার মজুমদারকে।

গত ২৪ নভেম্বর জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ খান ও যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মিয়ার স্বাক্ষরিত এক পত্রে এ কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন—বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান ও বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন।

বুধবার (২৬ নভেম্বর) দুপুরে পুনর্গঠিত কমিটির পত্রটি মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়। এ সংক্রান্ত পত্রের অনুলিপি সংশ্লিষ্ট দপ্তরগুলোতেও পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মধুপুর মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা কমান্ড পুনর্গঠন- আহ্বায়ক এম এ সামাদ, সদস্য সচিব সুনীল মজুমদার

আপডেট সময় : ০৫:৪৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬