ঢাকা ০৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

স্বতন্ত্র প্রার্থীতা প্রত্যাহার করায় অ্যাড. মোহাম্মদ আলীর বহিষ্কার আদেশ প্রত্যাহার

স্টাফ করেসপন্ডেন্ট শালবনবার্তা২৪.কম
  • আপডেট সময় : ০৪:০৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬ ৪১ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করায় বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলীকে প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।

পরবর্তীতে তিনি স্বতন্ত্র প্রার্থীতা প্রত্যাহার করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন এবং ধানের শীষ প্রতীকের পক্ষে সমর্থন জানান। এর প্রেক্ষিতে দলটি তার বিরুদ্ধে দেওয়া বহিষ্কার আদেশ প্রত্যাহার করে নিয়েছে।

বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বুধবার (৪ ফেব্রুয়ারি) প্রকাশিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ধানের শীষ প্রতীকের বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন থেকে সরে দাঁড়ানো এবং দলীয় প্রার্থীর প্রতি সমর্থন ঘোষণার কারণে অ্যাডভোকেট মোহাম্মদ আলীর প্রাথমিক সদস্য পদ পুনর্বহাল করা হয়েছে।

বক্তব্য নিতে একাধিক বার মোহাম্মদ আলীর সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। মধুপুর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এম রতন হায়দার মোহাম্মদ আলীর বহিষ্কার আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!

স্বতন্ত্র প্রার্থীতা প্রত্যাহার করায় অ্যাড. মোহাম্মদ আলীর বহিষ্কার আদেশ প্রত্যাহার

আপডেট সময় : ০৪:০৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬