ঢাকা ১১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মধুপুরে ধানের শীষের গণ মিছিল

মধুপুর করেসপন্ডন্ট, শালবনবার্তাটোয়েন্টিফোরডটকম
  • আপডেট সময় : ০৯:০৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬ ৭৩ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল -১ আসনের মধুপুর উপজেলায় ধানের শীষের পক্ষে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে মধুপুর পৌর শহরে বিশাল এ গণমিছিল বের হয়। এতে নেতৃত্ব দেন ধানের শীষ প্রতীকের প্রার্থী কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন ও কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির অপর সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলী।

মনোনয়ন বঞ্চিত হয়ে মোহাম্মদ আলী স্বতন্ত্র প্রার্থী হয়ে মোটরসাইকেল প্রতীকে নির্বাচনে নেমে দল থেকে প্রাথমিক সদস্য পদসহ কেন্দ্রীয় অন্তত তিনটি পদ থেকে বহিষ্কার হন। প্রচারের দ্বিতীয় দিনেই দলের প্রার্থীর পক্ষে সমর্থন দিয়ে তিনি নির্বাচনী মাঠ ছেড়ে স্বতন্ত্র প্রার্থীতা প্রত্যাহার করেন।বুধবার দল তার বহিষ্কার আদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়। পরের দিন বৃহস্পতিবার দলীয় প্রার্থীর সাথে গণমিছিলে নেতৃত্ব দেন মোহাম্মদ আলী।

মধুপুর পৌর ভবনের সামনের মাঠ থেকে মিছিল বের হয়ে সারা শহর প্রদক্ষিণ করে সন্ধ্যায় টাঙ্গাইল রোডে গিয়ে শেষ হয়। এসময় হাজার হাজার কর্মী সমর্থক দলের পতাকা হাতে ধানের শীষের পক্ষে স্লােগানে স্লোগানে মুখরিত করে তোলে। মাইকে ধানের শীষের থিম সং সহ হরেক গান বাজে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!

মধুপুরে ধানের শীষের গণ মিছিল

আপডেট সময় : ০৯:০৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬