সংবাদ শিরোনাম :
টাঙ্গাইল-১ আসনে ধানের শীষের জয়
ফকির মাহবুব আনাম স্বপন বিজয়ী
মধুপুর করেসপন্ডেন্ট শালবনবার্তা২৪.কম
- আপডেট সময় : ০৪:৩৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে

টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে ধানের শীষ প্রতীকে বিএনপি মনোনীত প্রার্থী ফকির মাহবুব আনাম স্বপন ১ লাখ ৫৩ হাজার ৯৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. আব্দুল্লাহেল কাফী পেয়েছেন ৯৪ হাজার ৪৬২ ভোট।
এ আসনে মোট ২ লাখ ৮৭ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ৬ হাজার ভোট বাতিল ঘোষণা করা হয়েছে। প্রদত্ত ভোটের হার দাঁড়িয়েছে ৬৫.৬৭ শতাংশ।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শরীফা হক স্বাক্ষরিত ফলাফল সিট থেকে এ তথ্য জানা গেছে।
উল্লেখ্য, টাঙ্গাইল-১ আসনটি মধুপুর ও ধনবাড়ী উপজেলা নিয়ে গঠিত। নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীর সমর্থকদের মাঝে আনন্দ উচ্ছ্বাস দেখা যায়।




















