ঢাকা ০২:১৭ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মধুপুর-ধনবাড়ীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মধুপুর করেসপন্ডেন্ট শালবনবার্তাটোয়েন্টিফোর.কম
  • আপডেট সময় : ০৮:১৪:২৬ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬ ২১ বার পড়া হয়েছে

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে টাঙ্গাইলের মধুপুর ও ধনবাড়ী উপজেলায় গভীর শ্রদ্ধা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহরে মধুপুর ও ধনবাড়ীতে পৃথক পৃথক ভাবে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করা হয়। রাত ১২টা ১ মিনিটে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন। এরপর টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের সংসদ সদস্য ডাক ও টেলিযোগাযোগ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপনের পক্ষ থেকে ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মধুপুর উপজেলার শাখার পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এছাড়াও মধুপুর পৌর বিএনপি, মধুপুর পৌরসভা, মধুপুর থানা, মধুপুর প্রেস ক্লাব, শালবনবার্তাটোয়েন্টিফোরডটকম অনলাইন নিউজ পোর্টাল, মধুপুর ক্লিনিক মালিক সমিতি ওনার্স  এসোসিয়েশন, বাংলাদেশ মানবাধিকার কমিশন মধুপুর ‍উপজেলা শাখা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও নানা সামাজিক সংগঠনের নানা শ্রেণি- পেশার মানুষ পর্যায়ক্রমে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

একই সময়ে ধনবাড়ী উপজেলা প্রশাসনের পক্ষ ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নূরজাহান আক্তার সাথী, টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের সংসদ সদস্য ডাক ও টেলিযোগাযোগ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপনের পক্ষ থেকে ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ধনবাড়ী উপজেলার শাখার পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামী ধনবাড়ী উপজেলা শাখা, ধনবাড়ী পৌরসভা, থানা প্রশাসন, ধনবাড়ী প্রেসক্লাব, ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ধনবাড়ী ফায়ার সার্ভিসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও নানা সামাজিক সংগঠনের নানা শ্রেণি- পেশার মানুষ পর্যায়ক্রমে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদনের ধারাবাহিকতায় শহীদ মিনারের বেদি ফুলে আচ্ছাদিত হয়ে ওঠে। কর্মসূচির অংশ হিসেবে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতসহ উপজেলা প্রশাসন আয়োজিত এক আলোচনাসভা ও চিত্রাঙ্কন প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!

মধুপুর-ধনবাড়ীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আপডেট সময় : ০৮:১৪:২৬ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬