ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

দরিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ধনবাড়ী করেসপেন্ডন্ট, শালবনবার্তাটোয়েন্টিফোর.কম
  • আপডেট সময় : ১০:৫৫:৪২ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১১১ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় “দরিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলা মডেল মসজিদের সভা কক্ষে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে ধনবাড়ী উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম খলিলুল্ল্যাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার নূরজাহান আক্তার সাথী।

এসময় বক্তব্য রাখেন ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, ধনবাড়ী উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব আবু তালহা, মাসুদ রানা, শিক্ষক হাফেজ মাওঃ আব্দুল জলিল প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, সমাজে দারিদ্র্য বিমোচন ও অর্থনৈতিক বৈষম্য দূরীকরণে যাকাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সঠিকভাবে যাকাত আদায় ও বণ্টন করা গেলে দরিদ্র ও অসহায় মানুষের জীবনমান উন্নয়ন সম্ভব। তারা যাকাত ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন।

সেমিনারে উপজেলার ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক-শিক্ষিকা ও বিভিন্ন সচেতন মহলের সমাজ কর্মীরা অংশগ্রহণ করেন। আলোচনা পর্ব শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

দরিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:৫৫:৪২ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬