ঢাকা ০৭:০৫ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নারীর অধিকার ও ন্যায়বিচার নিশ্চিতের দাবিতে মধুপুরে র‌্যালি ও আলোচনা সভা

মধুপুর করেসপন্ডন্ট, শালবনবার্তাটোয়েন্টিফোর.কম
  • আপডেট সময় : ০৭:০৪:১০ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬ ১৪৭ বার পড়া হয়েছে

“নারী ও কন্যা শিশুর অধিকার ও ন্যায়বিচার নিশ্চিতে রাজনীতি ও নির্বাচনে নারীর সমান প্রতিনিধিত্ব চাই”- এই প্রতিপাদ্যে মধুপুরে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস।

রোববার (৮ মার্চ) সকাল সাড়ে দশটায় মধুপুর উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এবং সনাক-টিআইবি’র যৌথ আয়োজনে দিবসটি উদযাপন করা হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে আবার চত্বরে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে অংশগ্রহণকারীরা “নারী ও কন্যা শিশুর অধিকার ও ন্যায়বিচার নিশ্চিতে রাজনীতি ও নির্বাচনে নারীর সমান প্রতিনিধিত্ব চাই” স্লোগানে মুখরিত করেন পুরো এলাকা। পরে উপজেলা হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন মধুপুর একাডেমিক সুপারভাইজার মো. মহিউদ্দিন আহমেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আতিয়ার রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা সুমি, সমাজ উন্নয়ন কর্মকর্তা সোনিয়া ইয়াসমিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা জিনাত আরা, এবং সনাক মধুপুরের সভাপতি মো. বজলুর রশিদ খান’সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, তরুণ শিক্ষার্থী ও সমাজকর্মীরা।

এ সময় সনাক মধুপুরের সভাপতি বজলুর রশিদ খান টিআইবি’র ধারণাপত্র পাঠ করেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন কিশোর-কিশোরী ক্লাবের স্বর্ণা, সিমরান ইসলাম প্রভা, আচিক মিচিক সোসাইটির প্রমিলা দিব্রা প্রমুখ।

বক্তারা বলেন, নারীর অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে সমাজে সচেতনতা বৃদ্ধি করা জরুরি। নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সমান সুযোগ নিশ্চিত করা হলে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব হবে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন বলেন, নারীর অধিকার নিশ্চিত করতে হলে সমাজের সব স্তরে সচেতনতা বাড়াতে হবে। নারীর ক্ষমতায়ন, নারী ও কন্যা শিশুর সুরক্ষা এবং অধিকার প্রতিষ্ঠায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

নারীর অধিকার ও ন্যায়বিচার নিশ্চিতের দাবিতে মধুপুরে র‌্যালি ও আলোচনা সভা

আপডেট সময় : ০৭:০৪:১০ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬