ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শহিদ শরীফ ওসমান বিন হাদীর স্মরণে মধুপুরে ইফতার মাহফিল অনুষ্ঠিত

খন্দকার বদিউজ্জামান বুলবুল
  • আপডেট সময় : ০৬:৪১:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬ ৩১৯ বার পড়া হয়েছে

ভারতীর আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অগ্রসেনানী ও অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কন্ঠস্বর শহিদ শরিফ ওসমান বিন হাদির স্মরণে মধুপুর শহীদ স্মৃতি কলেজ মাঠে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ মার্চ) সাধারণ ছাত্র সমাজের ব্যানারে মধুপুর শহীদ স্মৃতি কলেজ মাঠ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের সহকারী মহাসচিব ব্যারিস্টার হাসনাত জামিল, জাতীয় নাগরিক পার্টি, মধুপুর উপজেলা শাখার সিনিয়র যুগ্ম সমন্বয়কারী শিবলী সাদিক, বাংলাদেশ ইসলামি ছাত্র আন্দোলন টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ রাফি বিন রেজাউল, গোপালপুর কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিকিরন সেবা ফাউন্ডেশনের সাধারন সম্পাদক শাহজালাল রনি, গোপালপুর দারুল উলুম কামিল মাদ্রাসা ছাত্রদলের সভাপতি সোলাইমন আহমেদ শুভ ও নবজাগরণ সমাজ সেবা সংঘের আহবায়ক খন্দকার বদিউজ্জামান বুলবুল -সহ প্রমুখ।

এসময় ব্যারিস্টার হাসনাত জামিল বলেন, ওসমান হাদি আমাদের বিপ্লবের প্রতীক। আধিপত্যবাদ রুখতে হাদির দেখানো পথ আমাদের আজীবন দিশা দেখিয়ে যাবে। তিনি হাদীর চিন্তার ইনসাফভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানান। শেখ রাফি বিন রেজাউল তার বক্তব্যে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী লড়ায়ের অন্যতম শহীদ আবরার ফাহাদ ও জহির রায়হানের কথা স্মরন করে বলেন দেশের সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের কোন বিকল্প নেই। দ্রুততম সময়ের মধ্যে হাদি হত্যার বিচার জানিয়ে তার কথার ইতি টানেন। পরিশেষে ইফতার মাহফিলের সমন্বয়কারী আশিক ই রাব্বি নাবিল বলেন, হাদি আমাদের জন্য এক অনুপ্রেরণা। তিনি আশাবাদ ব্যক্ত করেন একদিন এদেশে হাদির চিন্তার ইনসাফ ভিত্তিক নতুন বাংলাদেশ গড়ে উঠবে। পরিশেষে ইফতার মাহফিলে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে তার কথা শেষ করেন।

ইফতার পূর্বে হাদির আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন, মাওলানা আল আমিন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

শহিদ শরীফ ওসমান বিন হাদীর স্মরণে মধুপুরে ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:৪১:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬