মধুপুরে বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল সংবর্ধনা
- আপডেট সময় : ০৪:৫৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে টাঙ্গাইলের মধুপুরে বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার মধুপুর রাণী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে এই সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা মাঠে প্রবেশের সময় দুই পাশে দাঁড়িয়ে থাকা স্কাউটের ছেলে-মেয়েরা তাদের ওপর ফুল ছিটিয়ে আন্তরিক শুভেচ্ছা ও সম্মান প্রদর্শন করে।
পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা জুবায়ের হোসেন এবং সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলা বিএনপি’র সভাপতি জাকির হোসেন সরকার, বীর মুক্তিযোদ্ধা এম এ সামাদ, ভারপ্রাপ্ত কমান্ডার আব্দুস সামাদ তালুকদার, সাবেক কমান্ডার হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক জিহাদি,বীর মুক্তিযোদ্ধা আব্দুল জুব্বার, আরাফাত আলীসহ উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।




















