ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মধুপুরের হাগুড়াকুড়ী বাজারে বাইক চোর চক্রের দুই সদস্য আটক

মধুপুর করেসপন্ডন্ট, শালবনবার্তাটোয়েন্টিফোর.কম
  • আপডেট সময় : ১১:৩৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬ ৬ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুর উপজেলার হাগুড়াকুড়ী বাজার এলাকায় মোটরসাইকেল চুরি করতে গিয়ে স্থানীয় জনতার হাতে দুইজন সন্দেহভাজন বাইক চোর আটক হয়েছে। মঙ্গলবার (১২ মে) বিকেল আনুমানিক ৪টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাজার এলাকায় একটি মোটরসাইকেল চুরি করার চেষ্টা করার সময় লোকজনের সন্দেহ হলে দুই যুবককে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা রমজান মাসে একই বাজার থেকে একটি মোটরসাইকেল চুরির ঘটনাও স্বীকার করেছে বলে দাবি করেন স্থানীয়রা।

আটককৃতদের ব্যবহৃত একটি মোটরসাইকেলের নাম্বার প্লেট ঘটনাস্থলে দেখা গেছে। স্থানীয়দের ধারণা, ওই মোটরসাইকেলটি চোর চক্রের কাজে ব্যবহৃত হয়ে আসছিল। যদি এই নাম্বারের মোটরসাইকেল কারো চুরি হয়ে থাকে, তাহলে দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন এলাকাবাসী।

আটক দুই ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের বাড়ি জামালপুর জেলার দিকপাইত এলাকায় বলে জানিয়েছে বলে জানা গেছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং বিপুল সংখ্যক মানুষ ঘটনাস্থলে ভিড় জমায়। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আটক ব্যক্তিদের হেফাজতে নেয় বলে জানা গেছে।

এ বিষয়ে স্থানীয়রা বাজার এলাকায় নিরাপত্তা জোরদার এবং মোটরসাইকেল চোর চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মধুপুরের হাগুড়াকুড়ী বাজারে বাইক চোর চক্রের দুই সদস্য আটক

আপডেট সময় : ১১:৩৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬