সংবাদ শিরোনাম :
মধুপুরে প্রাতঃভ্রমণে বের হয়ে বাসের ধাক্কায শিক্ষকের মৃত্যু
মধুপুর করেসপন্ডন্ট, শালবনবার্তাটোয়েন্টিফোর.কম
- আপডেট সময় : ১১:৫৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬ ৩৫৪ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে প্রাতঃ ভ্রমণে বের হয়ে বাসের ধাক্কায় অতুল চন্দ্র বিশ্বাস (৭০)নামের এক শিক্ষকের মৃত্যু ঘটেছে।
শুক্রবার সকাল ৬ টার দিকে টাাঙ্গইল- ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর উপজেলার জলছত্র ২৫ মাইল বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত অতুল চন্দ্র বিশ্বাস জলছত্র কর্পোস খ্রিষ্টি উচ্চ বিদ্যালয় সাবেক সহকারী প্রধান শিক্ষক।
স্থানীয়রা জানান, ভোরে তিনি প্রাতঃভ্রমণে বের হয়ে আঞ্চলিক মহাসড়কের পাশ দিয়ে হাঁটছিলেন। জলছত্র টু ঢাকা রোডে চলাচলকারী আলোকিত মধুপুর সার্ভিসের একটি বাস ঢাকা যাওয়ার পথে তাকে প্রচন্ড বেগে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।












