ঢাকা ০৯:২২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ধনবাড়ীতে ক্যাফে হাট ম্যারাথনে দৌড়ালেন ৪০৮ প্রতিযোগী

ধনবাড়ী করেসপন্ডেন্ট শালবনবার্তা২৪. কম
  • আপডেট সময় : ০২:১০:১৫ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে

‘সুস্বাস্থ্যের জন্য জেগে উঠুক তারুণ্য’—এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের ধনবাড়ীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘ক্যাফে হাট ম্যারাথন রান-২০২৬’। স্পোর্টস লাভার অ্যাসোসিয়েশনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ প্রতিযোগিতায় ১০ ও ২১ কিলোমিটার ক্যাটাগরিতে মোট ৪০৮ জন প্রতিযোগী অংশ নেন।

শনিবার (২৮ নভেম্বর) সকালে ধনবাড়ী নবাব ইনস্টিটিউশন মাঠ থেকে ম্যারাথন দৌড় শুরু হয়। সকাল ৭টায় প্রথম দলে ৩০৩ জন এবং ৭টা ১৫ মিনিটে দ্বিতীয় দলে ১০৫ জন প্রতিযোগী দৌড়ে অংশ নেন।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ৭টায় ধনবাড়ী নবাব ইনস্টিটিউশন মাঠ থেকে ম্যারাথন শুরু হয়। প্রথম দলে ৩০৩ জন এবং সকাল ৭টা ১৫ মিনিটে দ্বিতীয় দলে ১০৫ জন প্রতিযোগী দৌড়ে অংশ নেন।

ম্যারাথন উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্পোর্টস লাভার অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কালাম আজাদ। শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট সোলায়মান হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের সংসদ সদস্য ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুজ্জামান সুরুজ এবং ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরজাহান আক্তার সাথী।

প্রতিযোগিতার ১০ কিলোমিটার ক্যাটাগরির দৌড় ধনবাড়ী নবাব ইনস্টিটিউশন মাঠ থেকে শুরু হয়ে নরিল্যা ও ভাইঘাট এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এ বিভাগে প্রথম স্থান অর্জন করেন হানিফ হোসেন, দ্বিতীয় হন রমজান আলী এবং তৃতীয় স্থান অর্জন করেন সুমন। এ ক্যাটাগরিতে মোট ১০ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়।

অন্যদিকে, ২১ কিলোমিটার ক্যাটাগরিতে ৭০ মিনিটে দৌড় শেষ করে প্রথম স্থান অর্জন করেন এলেক্স পলাশ। ৭৭ মিনিটে ফিনিশিং লাইন অতিক্রম করে দ্বিতীয় হন মো. সেলিম। ৭৮ মিনিটে দৌড় শেষ করে তৃতীয় স্থান অর্জন করেন রকিবুল। প্রতিযোগিতা শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও নানা ধরনের অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলা ও শরীরচর্চার বিকল্প নেই। নিয়মিত খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে সহায়তা করে। এ ধরনের ম্যারাথন আয়োজন তরুণদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব তৈরি করবে এবং স্বাস্থ্যসচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপির সভাপতি এস এম এ ছোবহান, উপজেলা বিএনপির সহসভাপতি হাফেজ খাইরুল ইসলাম মুন্সিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলা ও নিয়মিত শরীরচর্চায় উদ্বুদ্ধ করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ ম্যারাথনের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ধনবাড়ীতে ক্যাফে হাট ম্যারাথনে দৌড়ালেন ৪০৮ প্রতিযোগী

আপডেট সময় : ০২:১০:১৫ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬