ঢাকা ০৭:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে পাইনবিট টেকনোলজিস লিমিটেডের সফটওয়্যার ডেভেলপমেন্ট ও আইটি ট্রেনিং ইনস্টিটিউটের উদ্বোধন

টাঙ্গাইল করেসপন্ডেন্ট, শালবনবার্তাটোয়েন্টিফোর.কম
  • আপডেট সময় : ১১:০১:৫০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ০ বার পড়া হয়েছে

প্রযুক্তিনির্ভর দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং তরুণ প্রজন্মের মধ্যে তথ্যপ্রযুক্তি শিক্ষার প্রসারে টাঙ্গাইলে যাত্রা শুরু করেছে পাইনবিট টেকনোলজিস লিমিটেডের (Pinebit Technologies Ltd.) সফটওয়্যার ডেভেলপমেন্ট ও আইটি ট্রেনিং ইনস্টিটিউট।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল শহরের নতুন বাস টার্মিনাল এলাকায় সালমা প্লাজায় প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জিয়াউর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মফিজুল ইসলাম।

উদ্বোধনী এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাইনবিট টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ইঞ্জিনিয়ার সাব্বির হুসাইন, পরিচালক (আইটি) ইঞ্জিনিয়ার তাহেদী ছোয়াদ, কনসালট্যান্ট কাওছার আহাম্মেদ, পরিচালক অধ্যাপক ফরহাদ হোসেন তরফদার,রেজাউল করিম সিদ্দিক, আতিকুর রহমান বাবু, জহিরুল ইসলাম সুমন, সোহেল রানাসহ প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান বিশ্বে তথ্যপ্রযুক্তি খাত দ্রুত সম্প্রসারিত হচ্ছে। এ খাতে টিকে থাকতে হলে তরুণ প্রজন্মকে আধুনিক প্রযুক্তিগত জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতায় দক্ষ করে গড়ে তুলতে হবে। এ ধরনের প্রশিক্ষণ প্রতিষ্ঠান তরুণদের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, সফটওয়্যার ডেভেলপমেন্ট, তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তিগত জ্ঞান অর্জন ও কর্মমুখী দক্ষতা উন্নয়নে কাজ করবে পাইনবিট টেকনোলজিস লিমিটেড। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে তথ্যপ্রযুক্তি শিক্ষার সুযোগ সম্প্রসারণের পাশাপাশি দক্ষ মানবসম্পদ তৈরির উদ্যোগ নেওয়া হবে।

প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান সৃষ্টি, উদ্ভাবনী চিন্তার বিকাশ এবং তরুণদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, টাঙ্গাইলের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশে প্রতিষ্ঠানটি ইতিবাচক অবদান রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

টাঙ্গাইলে পাইনবিট টেকনোলজিস লিমিটেডের সফটওয়্যার ডেভেলপমেন্ট ও আইটি ট্রেনিং ইনস্টিটিউটের উদ্বোধন

আপডেট সময় : ১১:০১:৫০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬