২৫ কোটি বৃক্ষ চারা রোপণের লক্ষ্য
মধুপুরে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
- আপডেট সময় : ০৫:৫৬:১১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে

পরিবেশ রক্ষা আর সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রীর ঘোষিত পাঁচ বছর মেয়াদে ২৫ কোটি বৃক্ষ চারা রোপণের অংশ হিসেবে
টাঙ্গাইলের মধুপুরে পৃথক দুই স্থান ও প্রতিষ্ঠানের আয়োজনে আনুষ্ঠানিক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন হয়েছে।
শনিবার (১৩ জুন) সকালে উপজেলার গাংগাইর এলাকার রক্তিপাড়া কুচিয়া খালের পাড়ে তালের বীজ বপন করে কর্মসূচি উদ্বোধন হয়। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থা মন্ত্রণায়ের আওতায় মধুপুর প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উদ্যোগে ১ হাজার তাল বীজ বপনের কর্মসূচি গৃহিত হয়েছে।
একই দিন দুপুরে বন বিভাগের আয়োজনে বেরীবাইদ ইউনিয়েনর জাঙ্গালিয়া গ্রামে একই কর্মসূচির আওতায় বনজ বৃক্ষচারা রোপণ কর্মসূচি উদ্বোধন হয়েছে।
উভয় কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা জুবায়ের হোসেন।
বৃক্ষরোপন কার্যক্রম উদ্বোধনকালে সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন, ওসি একেএম ফজলুল হক, উপজেলা বিএনপি সভাপতি জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা রকিব আল রানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানাসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা, নেতৃবৃন্দ ও সুধিজন উপস্থিত ছিলেন।
অন্য দিকে বন বিভাগের আযোজনে প্রধান অতিথি মির্জা জুবায়ের হোসেন ছাড়াও দুই সহকারী বন সংরক্ষক রাব্বি রায়হান ও রোকসানা জাহান, মধুপুর রেঞ্জের ডেপুটি রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করতে বৃক্ষরোপণে এমন কর্মসূচি আয়োজন হয়।


















