ঢাকা ০২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মধুপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন

মধুপুর করেসপন্ডেন্ট শালবনবার্তাটোয়েন্টিফোরডটকম
  • আপডেট সময় : ০৫:৪৩:২৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬ ৮৯ বার পড়া হয়েছে

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) মধুপুরের উদ্যোগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ জুন) সকাল ১১টায় টাঙ্গাইলের মধুপুর সরকারি কলেজের সামনে ইয়েস ও এসিজি এর সহযোগিতায় এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে শিক্ষার্থী, শিক্ষক, সনাক, ইয়েস ও এসিজি সদস্য, গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সনাক মধুপুরের সভাপতি বজলুর রশিদ খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর সরকারি কলেজের সহকারী অধ্যক্ষ মো. আবু হানিফা। এছাড়াও উপস্থিত ছিলেন রানী ভবানী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. আব্দুল বাছেদ, সনাক সদস্য মো. সানোয়ার হোসেন, মো. শামসুল আলম প্রমুখ।

মানববন্ধন পরিচালনা করেন টিআইবির সনাক মধুপুরের এরিয়া কো-অর্ডিনেটর জিনিয়া গ্লোরিয়া ম্রং। এ সময় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে একটি ধারণাপত্র উপস্থাপন করেন ইয়েস-এর ভারপ্রাপ্ত দলনেতা আফজাল হোসেন। তিনি শিশুশ্রম নিরসনে টিআইবির উত্থাপিত পাঁচটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন এবং বর্জ্য ব্যবস্থাপনা খাতে শিশুশ্রম বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

বক্তারা বলেন, শিশুশ্রম একটি সামাজিক ব্যাধি, যা শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও স্বাভাবিক বিকাশকে বাধাগ্রস্ত করে। দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে শিশুশ্রম নির্মূলে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

মানববন্ধনের শেষে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের প্রতিপাদ্য বাস্তবায়নে এবং শিশুশ্রমমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মধুপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন

আপডেট সময় : ০৫:৪৩:২৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬