ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মধুপুরে ভাড়া বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার

মধুপুর করেসপন্ডন্ট, শালবনবার্তাটোয়েন্টিফোর.কম
  • আপডেট সময় : ১০:৫০:৩৪ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬ ৩১৩ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের উত্তর আবাসিক এলাকার একটি ভাড়া বাসা থেকে লাভলী বেগম (৪০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বিকেলে স্থানীয়রা ঘরের ভেতরে তাকে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত লাভলী বেগম উপজেলার গোবুদিয়া গ্রামের আব্দুল কুদ্দুসের স্ত্রী। স্বামী-সন্তান থাকা সত্ত্বেও তিনি দীর্ঘদিন ধরে পৌর শহরের উত্তর আবাসিক এলাকায় জনৈক ফারুকের বাসায় ভাড়া থাকতেন। স্থানীয়দের ভাষ্য, তিনি বিভিন্ন সময় এলাকায় বিভিন্ন বাসাবাড়িতে গৃহকর্মীর কাজ করতেন। পরিবারের সদস্যরা তাকে বাড়িতে নিয়ে যেতে চাইলেও তিনি সেখানে ফিরতে রাজি হতেন না।

মধুপুর থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
পুলিশ জানায়, মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মধুপুরে ভাড়া বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১০:৫০:৩৪ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬