ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, রবিবার, ০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

-চেয়ারম্যান, চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন

মধুপুরের আনারস-কলাসহ কৃষিপণ্যকে শিল্প খাতে নিতে সব ধরণের উদ্যোগ নেয়া হবে

মধুপুর করেসপন্ডেন্ট শালবনবার্তাটোয়েন্টিফোরডটকম
  • আপডেট সময় : ০২:১৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ২ আগস্ট ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরের জলডুগি আনারস, কলাসহ বিভিন্ন কৃষিপণ্যকে কৃষি ও খাদ্যপণ্যের গণ্ডি থেকে শিল্প খাতে স্থানান্তরের লক্ষ্যে প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের বৈজ্ঞানিক কর্মকর্তাদের প্রয়োজনীয় যাচাই-বাছাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্পোরেশনের নবনিযুক্ত চেয়ারম্যান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শামসুজ্জামান সুরুজ।

শনিবার (১ আগস্ট) রাতে টাঙ্গাইলের মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকারের কাকরাইদ কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

অ্যাডভোকেট শামসুজ্জামান সুরুজ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মধুপুরের আনারস নিয়ে অত্যন্ত আগ্রহী এবং বিষয়টি নিয়ে তিনি বিভিন্ন সময় বক্তব্য ও দিকনির্দেশনা দিয়েছেন। তাঁর ইচ্ছা ও আস্থার প্রতিফলন হিসেবে মধুপুরের আনারসসহ সম্ভাবনাময় কৃষিপণ্যকে শিল্প খাতে যুক্ত করার পথ তৈরি করতে কর্পোরেশনের বৈজ্ঞানিক কর্মকর্তাদের প্রয়োজনীয় যাচাই-বাছাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, মধুপুরের আনারসকে জাতীয় অর্থনীতিতে আরও কার্যকর ভূমিকা রাখার উপযোগী করে তুলতে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন কাজ করবে। এ কার্যক্রম বাস্তবায়নে শিল্প মন্ত্রণালয়ের পাশাপাশি স্থানীয় সংসদ সদস্য ও মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপনের সার্বিক সহযোগিতা নেওয়া হবে।

কর্পোরেশনের চেয়ারম্যান বলেন, মধুপুরের উৎপাদিত কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। প্রান্তিক কৃষকদের স্বার্থ রক্ষায় কর্পোরেশন সব সময় পাশে থাকবে এবং প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।

তিনি মধুপুরের সর্বস্তরের মানুষের সহযোগিতা ও আস্থা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সহ-সভাপতি এম. রতন হায়দার, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজি প্রিন্সসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

-চেয়ারম্যান, চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন

মধুপুরের আনারস-কলাসহ কৃষিপণ্যকে শিল্প খাতে নিতে সব ধরণের উদ্যোগ নেয়া হবে

আপডেট সময় : ০২:১৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ২ আগস্ট ২০২৬