ঢাকা ০১:৪১ অপরাহ্ন, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নবজাগরণ যুব ও সমাজ সেবা সংঘের উদ্যোগে

মধুপুরে মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

খন্দকার বদিউজ্জামান বুলবুল, শিক্ষার্থী, আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ
  • আপডেট সময় : ১১:০৭:২০ পূর্বাহ্ন, সোমবার, ১০ আগস্ট ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুর উপজেলার গোলাবাড়ি ইউনিয়নের সিংগারবাড়ীতে নবজাগরণ যুব ও সমাজ সেবা সংঘের উদ্যোগে যুব সমাজ কে মাদকের ভয়াল ও অনলাইন জুয়ার থাবা থেকে ফিরাতে সচেতনতামূলক সেমিনার আয়োজিত হয়েছে।

রবিবার (৯ আগস্ট) রাত্রি ৯.০০ ঘটিকায় উক্ত সেমিনার আয়োজন করা হয়। আলমনগর মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট আমিনুল ইসলাম মারুফীর সঞ্চালনায় জীবনকে ভালোবাসুন ও মাদক থেকে দূরে থাকুন বার্তা সামনে রেখে সিংগারবাড়ী চৌরাস্তা মোড় (ধনবাড়ি-গোপালপুর) আঞ্চলিক সড়কের পাশে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আনিসুর রহমান।

সেমিনারে প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপ পুলিশ পরিদর্শক মো. কামরুল ইসলাম। তিনি বলেন, সমাজকে উন্নয়নের দিকে ধাবিত করতে প্রথমে আমাদের মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদক’কে শুধু আইন দ্বারা থামানো কঠিন এই অপরাধ থামাতে সামাজিক প্রতিরোধ প্রয়োজন। অভিভাবকদের সতর্ক হতে হবে আর আপনারা কখনোই আইন নিজের হাতে তুলে নিবেন না। তিনি আশ্বাস দেন, মাদকসেবী বা কারবারি সম্পর্কে যে কোনো তথ্য আমাদের (পুলিশ) কে জানালে আমরা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রাম আদালত গোলাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো. মমিনুল ইসলাম। তিনি হুশিয়ারি দিয়ে বলেন, হয়তো মাদক ছাড়ো নাহয় গোলাবাড়ি ছাড়ো। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে, আমি জনগণের সঙ্গে আছি, মাদকের ব্যাপারে কোন ছাড় নয়, যুব সমাজকে মাদক ধ্বংস করে দিচ্ছে। তাই সামাজিক আন্দোলনের মাধ্যমে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

নবজাগরণ যুব ও সমাজ সেবা সংঘের সাধারণ সম্পাদক খন্দকার বদিউজ্জামান বুলবুল বলেন, মাদক ও অনলাইন জুয়ার করাল গ্রাসে যুব সমাজ দিশেহারা। এ থেকে উত্তোরনের জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। আপনারা আসুন, বসুন, পরামর্শ দিন, মাদক নির্মূলে অংশ নিন।

উক্ত সেমিনারে আরো বক্তব্য রাখেন সৌদি প্রবাসি সোহেল রানা (চয়ন), ভাদুরির চর হাবিবা সাত্তার মহিলা মারাসার শিক্ষক মো. সায়েম, সাবেক ইউপি সদস্য বাদশা মিয়া, যুবকদের পক্ষে মতামত তুলে ধরেন আকরামুল ইসলাম।

এছাড়াও সেমিনারে বক্তারা মাদক প্রতিরোধে সহযোগিতার আশ্বাস দেন এবং মাদক সেবী ও বিক্রেতাদের হুশিয়ারি দিয়ে বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। যা আমাদের ব্যাক্তি জীবন থেকে পরিবার ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি। মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে তরুণদের সচেতন হওয়ার বিকল্প নেই। পাশাপাশি অভিবাবকদের হতে হবে সতর্ক। এছাড়াও এ ব্যাধি নিরাময়ে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। একই সাথে তারা শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

এছাড়াও সেমিনারে উপস্থিত ছিলেন প্রশাসনের প্রতিনিধি, যুব প্রতিনিধি, সাংবাদিকসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

নবজাগরণ যুব ও সমাজ সেবা সংঘের উদ্যোগে

মধুপুরে মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:০৭:২০ পূর্বাহ্ন, সোমবার, ১০ আগস্ট ২০২৬