মধুপুরে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
- আপডেট সময় : ১১:১৩:১৬ অপরাহ্ন, সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ২৪ বার পড়া হয়েছে

মধুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রাথমিক, কারিগরি ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত উদ্ভোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইফুল ইসলাম।
একাডেমিক সুপারভাইজার মহিউদ্দিন আহমদের উপস্থাপনায় “বিদ্রোহ এবং নজরুল” শিরোনামে স্মারক বক্তব্য রাখেন নজরুল একাডেমি, মধুপুর শাখার সাধারণ সম্পাদক মো. সবুজ মিয়া।
অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার( ভূমি) নঈম উদ্দিন, উপজেলা বিএনপি সভাপতি জাকির হোসেন সরকার, মধুপুর থানার ওসি একে এম ফজলুল হক, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজাই প্রিন্স, সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল মোতালিব, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না প্রমুখ, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা মধুপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রনি তরফদার প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, উপজেলার বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনাসভা শেষে মধুপুর শিল্পকলা একাডেমি, মধুপুর নজরুল একাডেমি ও মধুপুর উপজেলা জাসাস এর শিল্পিদের সমন্বয়ে নির্ধারিত নজরুল সংগীত পরিবেশিত হয়।











