ঢাকা ১১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

৩২তম বর্ষে দৈনিক মজলুমের কন্ঠ

মধুপুর করেসপন্ডন্ট, শালবনবার্তাটোয়েন্টিফোর.কম
  • আপডেট সময় : ০৯:২৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ৫১ বার পড়া হয়েছে

মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর আদর্শে প্রতিষ্ঠিত টাঙ্গাইল থেকে প্রকাশিত জাতীয় দৈনিক মজলুমের কন্ঠ ৩১ বছর পেরিয়ে ৩২তম বর্ষে পদার্পণ করেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের মধুপুরে কেক কাটা ও মিষ্টি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় মধুপুর উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন দৈনিক যুগান্তরের এস. এম শহীদ, গ্রিন টিভি ও সংবাদ-এর প্রতিনিধি হাবিবুর রহমান, আমার দেশ প্রতিনিধি আলকামা সিকদার, মানবজমিনের প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, কালের কণ্ঠের আমিনুল হক, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি আকবর হোসেন, যায়যায়দিনের মেহেদী হাসান বকুল, প্রতিদিনের বাংলাদেশ প্রতনিধি নাজিবুল বাশার, মানবাধিকার প্রতিদিন প্রতনিধি লিয়াকত হোসেন, শালবনবার্তাটোয়েন্টিফোর ডটকমের আরশেদ আলমসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী।

পরে প্রধান অতিথি ইউএনও মো. সাইফুল ইসলামসহ উপস্থিত সাংবাদিকরা কেক কেটে দৈনিক মজলুমের কন্ঠ-এর ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে শুভকামনা জানান। এ সময় উপস্থিত সবাইকে মিষ্টিমুখ করানো হয়।
বক্তারা বলেন, দীর্ঘ ৩১ বছর ধরে দৈনিক মজলুমের কন্ঠ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও গণমানুষের কথা তুলে ধরার মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে। ভবিষ্যতেও পত্রিকাটি সত্য, ন্যায় ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আরও দায়িত্বশীল ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

পরে বিশেষ দোয়া পরিচালিত হয়। দোয়া পরচালনা করেন মধুপুর উপজেলা জামে মসজিদের মোয়াজ্জিন দেলোয়ার হোসেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

৩২তম বর্ষে দৈনিক মজলুমের কন্ঠ

আপডেট সময় : ০৯:২৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬