মধুপুরে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন
- আপডেট সময় : ০৭:০৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে বৈদ্যুতিক ও ইলেকট্রনিক্স পণ্যের বিপণন ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে এমইপি গ্রুপের উদ্যোগে ‘সহযোগী সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার কাকরাইদে বুরো বাংলাদেশের সভাকক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। টাঙ্গাইলের টিএসএম বায়েজিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমইপি গ্রুপের ডিভিশনাল সেলস ম্যানেজার আব্দুল শুকুর। সভাপতিত্ব করেন রোদেলা ইলেকট্রিকের পরিচালক ও এমইপি গ্রুপের পরিবেশক দুলাল মিয়া। উপস্থিত ছিলেন বিক্রয় প্রতিনিধি সোহাগ শেখসহ কোম্পানির কর্মকর্তা ও চার উপজেলার বিভিন্ন ইলেকট্রনিক্স ব্যবসায়ী।
সম্মেলনে আধুনিক ব্যবসায়িক কৌশল, বাজার সম্প্রসারণ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। পরে ‘টপ সেলার’ ক্যাটাগরিতে সেরা বিক্রেতাদের পুরস্কার দেওয়া হয়। এছাড়া র্যাফেল ড্রয়ের মাধ্যমে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
ব্যবসায়ীরা এ ধরনের আয়োজনের প্রশংসা করে এমইপি গ্রুপের সঙ্গে ব্যবসা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন।
উল্লেখ্য, ১৯৭২ সালে ঢাকার আজিমপুরে বৈদ্যুতিক কারখানা স্থাপনের মাধ্যমে এমইপি গ্রুপের যাত্রা শুরু হয়। বর্তমানে প্রতিষ্ঠানটি প্রায় ১ হাজার ৬০০ ধরনের বৈদ্যুতিক ও ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন করছে।












