ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মধুপুর পৌর বিএনপির সহসভাপতি আক্তারুজ্জামান মধুর স্মরণসভা ও দোয়া মাহফিল

মধুপুর করেসপন্ডন্ট, শালবনবার্তাটোয়েন্টিফোর.কম
  • আপডেট সময় : ১০:১৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬ ৩১ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুর পৌর বিএনপির প্রয়াত সহসভাপতি আক্তারুজ্জামান মধুর স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় মধুপুর পৌর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে এ স্মরণসভার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স। সভা সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন।
স্মরণসভায় মরহুম আক্তারুজ্জামান মধুর রাজনৈতিক ও সামাজিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন পৌর বিএনপির সহসভাপতি রেজাউল করিম সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান রবীন ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্নাসহ অন্যান্য নেতারা।
বক্তারা মরহুমের রাজনৈতিক অবদান, দলীয় কর্মকাণ্ড ও সামাজিক ভূমিকার স্মৃতিচারণ করেন। তাঁর মৃত্যুতে দলের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা তুলে ধরে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
পরে মরহুম আক্তারুজ্জামান মধুর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মধুপুর পৌর বিএনপির সহসভাপতি আক্তারুজ্জামান মধুর স্মরণসভা ও দোয়া মাহফিল

আপডেট সময় : ১০:১৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬