জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন
মধুপুরে শোভাযাত্রা, আলোচনা ও শিক্ষার্থীদের মধ্যে ডিম বিতরণ
- আপডেট সময় : ০৪:৪০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ২৪ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—প্রতিপাদ্যকে সামনে রেখে এ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে আয়োজিত শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম। এতে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেজবাহ উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শহিদুল্লাহ, উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার ও মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক।
আলোচনা সভায় বক্তারা প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, নিরাপদ প্রাণিজ আমিষের উৎপাদন বৃদ্ধি এবং রপ্তানির সম্ভাবনা কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শহিদুল্লাহ জানান, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠানের আগে মধুপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পুষ্টি সচেতনতা ও পুষ্টি সরবরাহ কার্যক্রমের আওতায় ডিম বিতরণ করা হয়।

















