ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মধুপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক বনের খাদে, আটকা পড়া চালককে ফায়ার সার্ভিসের উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট শালবনবার্তা২৪.কম
  • আপডেট সময় : ১০:৫১:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ ৫৬৪ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক বনের খাদে পড়ে ভিতরে আটকা পড়েন হাবিবুর রহমান(২৪) নামের চালক। আটকা পড়া সেই চালককে ফায়ার সার্ভিসের কমীরা উদ্ধার করেছেন।

বুধবার সকাল ৬ টার দিকে টাঙ্গাইল- ময়মনসিংহ আঞ্চলিক মহা সড়কের মধুপুর বনাঞ্চলের ২৫ মাইলের কাছেই ঘটে এমন ঘটনা।

মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা বোরহান আলী জানান, সকাল ৬.০৫ মিনিটে সংবাদ আসে যে, পঁচিশ মাইল এলাকায় একটি ট্রাক (ঢাকা মেট্রো ট- ১৬- ৯৭৩৮) নিয়ন্ত্রণ হারিয়ে বনের রাস্তা পাশের খাদে পড়ে গেছে। গাড়ির ভিতরে ড্রাইভার আটকা আছে। ২ টি ইউনিট তার নেতৃত্বে ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টা চেষ্টা করে জীবিত অবস্থায়ই আটকা পড়া ড্রাইভার কে উদ্ধার করে। বিভাগীয় এ্যাম্বুলেন্সে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও জানান, চালক হাবিবুর হয়ত চোখে ঘুম নিয়ে ট্রাক চালাচ্ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে এমনটি হতে পারে। কালিহাতি উপজেলার ভাংগুরা গ্রামের আব্দুল কাদের আলীর ছেলে হাবিবুর রহমান।

শালবনবার্তা২৪.কম/এআর

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ট্যাগস :

মধুপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক বনের খাদে, আটকা পড়া চালককে ফায়ার সার্ভিসের উদ্ধার

আপডেট সময় : ১০:৫১:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫