ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আজ মধুপুরে আসছেন পরিকল্পনা উপদেষ্টা

স্টাফ করেসপন্ডেন্ট, শালবনবার্তা২৪.কম
  • আপডেট সময় : ০৩:২৬:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫ ২৯৫ বার পড়া হয়েছে

প্রথমবারের মতো টাঙ্গাইলের মধুপুরে সরকারি সফরে আসছেন দেশের খ্যাতিমান অর্থনীতিবিদ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ।

আজ শুক্রবার (৩০ মে) বিকাল ৫ টায় টাঙ্গাইল থেকে মধুপুর বন বিভাগের রেস্ট হাউজের উদ্দেশ্যে রওনা দিবেন। এরপর সন্ধ্যা ৬ টায় মধুপুর রেস্ট হাউজে এসে পৌঁছবেন এবং রাত্রিযাপন করবেন।

রাত্রিযাপন শেষে শনিবার (৩১ মে) সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত নির্বাচিত দুইটি উন্নয়ন প্রকল্প পরিদর্শন করবেন। এরপর দুপুর আড়াইটায় দুপুরের খাবার ও বিশ্রাম করবেন। বিকাল ৪ টায় মধুপুর রেস্ট হাউজ থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।

উল্লেখ্য যে, সপ্তাহ না পেরোতেই মধুপুরে আসছেন অন্তর্বর্তীকালীন সরকারের আরেকজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা। গত ২৫ মে অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান একদিনের ঝটিকা সফরে মধুপুর এসেছিলেন। তার রেশ কাটতে না কাটতেই পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদও মধুপুরে আসছেন।

শালবনবার্তা২৪.কম/এসআই

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ট্যাগস :

আজ মধুপুরে আসছেন পরিকল্পনা উপদেষ্টা

আপডেট সময় : ০৩:২৬:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫