ঢাকা ০৬:১২ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মধুপুরে হাম-রুবেলা টিকা দান কর্মসূচি নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত

মধুপুর করেসপন্ডন্ট, শালবনবার্তাটোয়েন্টিফোর.কম
  • আপডেট সময় : ১২:০৭:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬ ৭২ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুর উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বেলা সাড়ে ১১ টায় স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন বিল্ডিং এর দ্বিতীয় তালার কনফারেন্স রুমে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় হাম-রুবেলা রোগের কারণ, লক্ষণ,প্রতিকা সহ নানা বিষয়ে সচেতন করতে প্রজেক্টরে স্লাইড প্রদর্শন ও বিশদ ব্যাখ্যা প্রদান করা হয়। প্রেজেন্টেশন করেন ডা. বিশ্বজিৎ চন্দ্র।
সমন্বয় সভায় জানানো হয়, মধুপুর উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৬ মাস থেকে ৫ বছর বয়সী মোট ৩৩ হাজার ১৩৪ শিশুকে হাম-রুবেলার টিকা প্রদান করা হবে।
সভায় সভাপতিত্ব করেন আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. সজিব কান্তি পাল। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) নইম উদ্দিন। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, চিকিৎসক, নার্স, গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন।
প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের ভাষ্যমতে, সোমবার থেকে শুরু টিকাদান কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। একটি শিশু যাতে এই টিকা প্রাপ্তি থেকে বঞ্চিত না হয় সে ব্যাপারে সকল শিশুকে টিকাদান কেন্দ্রে নিয়ে আসার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মধুপুরে হাম-রুবেলা টিকা দান কর্মসূচি নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:০৭:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬