ঢাকা ১১:০৭ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মধুপুরে শিক্ষক সমিতির নির্বাচন: ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে সুধন দে’র প্রচারণা তুঙ্গে

মধুপুর করেসপন্ডন্ট, শালবনবার্তাটোয়েন্টিফোর.কম
  • আপডেট সময় : ০৯:১৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে আসন্ন ২ মে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচনী আমেজে ইতোমধ্যেই সরগরম হয়ে উঠেছে পুরো শিক্ষক সমাজ।

এ নির্বাচনে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্থানীয় শিক্ষাঙ্গনের সুপরিচিত মুখ সুধন দে। তিনি ৩৬ নম্বর ব্যালটে ভোট প্রার্থনা করছেন এবং শিক্ষক সমাজের সার্বিক উন্নয়নের লক্ষ্যে নানা প্রতিশ্রুতি তুলে ধরছেন।

“শিক্ষা, ঐক্য এবং প্রগতির মশাল হাতে”- এই স্লোগানকে সামনে রেখে সুধন দে শিক্ষক সমাজের কাছে দোয়া, আশীর্বাদ ও সমর্থন কামনা করেছেন। তিনি জানান, নির্বাচিত হলে শিক্ষকদের পেশাগত মর্যাদা রক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিস্তার এবং নতুন প্রজন্মের শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশে কাজ করবেন।

জানা যায়, সুধন দে জলছত্র কর্পোস খ্রীষ্টি উচ্চ বিদ্যালয়
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হিসেবে দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। পেশাগত দায়িত্বের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাবিষয়ক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ইতোমধ্যেই শিক্ষক সমাজে আস্থা অর্জন করেছেন।

তার সমর্থকরা মনে করেন, সুধন দে একজন সৎ, দক্ষ ও পরিশ্রমী ব্যক্তি। তার নেতৃত্বে ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গন আরও সমৃদ্ধ হবে এবং শিক্ষক সমাজে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে।

উল্লেখ্য, আগামী ২ মে ২০২৬, শনিবার মধুপুরে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনে সকল শিক্ষক সদস্যদের উপস্থিত থেকে তাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হয়েছে। ইতোমধ্যে পুরো উপজেলাজুড়ে নির্বাচনী প্রচারণা ও আলোচনা-সমালোচনায় প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মধুপুরে শিক্ষক সমিতির নির্বাচন: ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে সুধন দে’র প্রচারণা তুঙ্গে

আপডেট সময় : ০৯:১৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬