ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মধুপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক

প্রাথমিক শিক্ষায় জাপানিদের ভাবধারা প্রচলন করার তাগিদ

স্টাফ করেসপন্ডেন্ট শালবনবার্তাটোয়েন্টিফোর.কম
  • আপডেট সময় : ১১:১০:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুর-এ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষায় জাপানিদের শিক্ষা ভাবধারা অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জুবায়ের হোসেন।

শনিবার (২৩ মে) দিনব্যাপী মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কলেজ শাখার মাঠে ক্রীড়া প্রতিযোগিতা এবং উপজেলা হলরুমে সাংস্কৃতিক ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও উপজেলা প্রশাসন।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জুবায়ের হোসেন বলেন, বিশ্বের অন্যতম শৃঙ্খলাবদ্ধ ও মানবিক শিক্ষা ব্যবস্থার জন্য জাপানিরা বিশেষভাবে পরিচিত। তিনি বলেন, “শুধু বইয়ের পড়াশোনা নয়, সততা, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও দলগত আচরণও শিশুদের শেখানো হয়। ছোটবেলা থেকেই তারা নিজেদের শ্রেণিকক্ষ পরিষ্কার করে, খাবার পরিবেশন করে এবং আত্মনির্ভরশীল হয়ে ওঠে।”তিনি বাংলাদেশের প্রাথমিক শিক্ষকদেরও এ ধরনের মূল্যবোধভিত্তিক শিক্ষা কার্যক্রম পরিচালনায় ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম খান। এসময় উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মিজানুর রহমান প্রমুখ। এ সময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উপজেলার ১১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শ্রেষ্ঠত্ব অর্জন করেন। দিনব্যাপী ক্রীড়া, সাংস্কৃতিক ও কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মধুপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক

প্রাথমিক শিক্ষায় জাপানিদের ভাবধারা প্রচলন করার তাগিদ

আপডেট সময় : ১১:১০:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬