ঢাকা ০৯:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

যাত্রীবেশে মদ পাচার, টাঙ্গাইলে র‌্যাবের হাতে ৩৬ বোতল বিদেশী মদসহ দুই কারবারি আটক

টাঙ্গাইল করেসপন্ডন্ট, শালবনবার্তাটোয়েন্টিফোর.কম
  • আপডেট সময় : ০৮:৪৩:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬ ২৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে চলমান অভিযানের অংশ হিসেবে টাঙ্গাইলে অভিযান চালিয়ে ৩৬ বোতল বিদেশী মদ, নগদ অর্থ ও মোবাইল ফোনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে সিপিসি-৩, র‌্যাব-১৪, ময়মনসিংহ।

গ্রেফতারকৃতরা হলেন- মোঃ হাসান (২১) ও মোঃ নুরুজ্জামান (১৯) উভয়ের বাড়ি শেরপুর জেলায়।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩, র‌্যাব-১৪, টাঙ্গাইলের একটি চৌকস আভিযানিক দল বুধবার (২৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় একটি সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি করে যাত্রীবেশে থাকা সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়।

পরে সাক্ষীদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করলে তারা নিজেদের কাছে অবৈধ মাদকদ্রব্য থাকার বিষয়টি স্বীকার করে। তাদের দেওয়া তথ্যমতে বহন করা ব্যাগের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩৬ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। একই সঙ্গে তাদের কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৭৭০ টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাব জানতে পারে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে বিদেশী মদ সংগ্রহ করে টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল।

র‌্যাব আরও জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও জব্দকৃত আলামতসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

যাত্রীবেশে মদ পাচার, টাঙ্গাইলে র‌্যাবের হাতে ৩৬ বোতল বিদেশী মদসহ দুই কারবারি আটক

আপডেট সময় : ০৮:৪৩:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬