ঢাকা ০৭:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ধনবাড়ীতে আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোডাউন

ধনবাড়ী করেসপন্ডেন্ট শালবনবার্তাটোয়েন্টিফোরডটকম
  • আপডেট সময় : ১০:১৩:৫০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬ ২৮ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় প্রিয় ফুটবল দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসা ও সমর্থন জানাতে বর্ণাঢ্য মোটরসাইকেল শোডাউন করেছেন আর্জেন্টিনা সমর্থকরা। বাঁশির তালে তালে উল্লাস আর স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

শনিবার বিকেল ৪টার দিকে ধনবাড়ীর ঐতিহ্যবাহী মেলার মাঠ থেকে শোডাউনটি শুরু হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় শতাধিক আর্জেন্টিনা সমর্থক তাদের মোটরসাইকেল নিয়ে অংশ নেন। গায়ে আর্জেন্টিনার জার্সি, হাতে বাংলাদেশ ও আর্জেন্টিনার পতাকা নিয়ে ছোট-বড় সব বয়সের মানুষ শোডাউনে অংশগ্রহণ করেন।

শোডাউনটি শহরের প্রধান প্রধান সড়ক ও মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় মেলার মাঠে এসে শেষ হয়। এ সময় সমর্থকদের স্লোগান, বাঁশির শব্দ ও উৎসবমুখর পরিবেশে পুরো এলাকা প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে। রাস্তার পাশে দাঁড়িয়ে স্থানীয় বাসিন্দা, দোকানদার ও শিশুসহ বিভিন্ন বয়সী মানুষ এ আয়োজন উপভোগ করেন।

আয়োজক কমিটির সদস্যরা জানান, বাংলাদেশে আর্জেন্টিনার সমর্থকের সংখ্যা অনেক। তাদের অনেকেই কিংবদন্তি ফুটবলার দিয়াগো ম্যারাডোনার সময় থেকেই দলটির সমর্থক। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতেই এই আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।

শোডাউনে অংশ নেওয়া সমর্থক দুরন্ত বলেন, “আর্জেন্টিনা আমাদের প্রিয় দল। ছোটবেলা থেকেই দলটিকে সমর্থন করি। এবারের দলটি ভারসাম্যপূর্ণ এবং প্রতিটি খেলায় দারুণ নৈপুণ্য দেখাচ্ছে। আমাদের বিশ্বাস, বিশ্বকাপের ট্রফি উঠবে লিউনাল মেসির হাতেই।”

আরেক সমর্থক ইব্রাহিম বলেন, “আর্জেন্টিনা খুব ভালো খেলছে। সমর্থক হিসেবে আমরা আশা করি, শেষ পর্যন্ত শিরোপা জিতবে আর্জেন্টিনাই।”

উৎসবমুখর এ আয়োজনের মাধ্যমে ধনবাড়ীর আর্জেন্টিনা সমর্থকরা তাদের প্রিয় দলের প্রতি ভালোবাসা ও সমর্থনের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ধনবাড়ীতে আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোডাউন

আপডেট সময় : ১০:১৩:৫০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬