ঢাকা ০১:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মধুপুরে নিহত ৪ গারো পরিবারের মাঝে এক লাখ টাকার আর্থিক সহায়তা ও শুকনো খাবার বিতরণ

মধুপুর করেসপন্ডেন্ট শালবনবার্তাটোয়েন্টিফোরডটকম
  • আপডেট সময় : ০৯:২৬:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬ ২৮ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপ থেকে ছাগল উদ্ধার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে নিহত চার গারো পরিবারের সদস্যদের মাঝে সরকারি সহায়তা হিসেবে এক লাখ টাকা নগদ অর্থ ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত জিআর প্রকল্পের আওতায় নিহতদের প্রত্যেক পরিবারের হাতে ২৫ হাজার টাকা করে মোট এক লাখ টাকা তুলে দেয় উপজেলা প্রশাসন।

উপজেলার অরণখোলা ইউনিয়নের টেলকির জলই গ্রামের নিহত বাবুল হাদিমা (৪০), তার ছেলে নেইমার ম্রং (১২), রতন নকরেক (২৭) এবং গ্রাব্রিয়েল নকরেকের (৪০) পরিবারের সদস্যদের হাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ অর্থ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সহ-সভাপতি এম রতন হায়দার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোস্তফা হোসাইন, স্থানীয় ইউপি সদস্য হাসমত আলীসহ অন্যান্যরা।

উল্লেখ্য, গত ২০ জুন উপজেলার জলই গ্রামে একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চার গারো ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা কূপ থেকে ছাগলসহ চারজনের মরদেহ উদ্ধার করে।

এর আগে নিহতদের দাফন সম্পন্ন করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে ১০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়েছিল। পরবর্তীতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ঘোষণার আলোকে বৃহস্পতিবার নিহতদের প্রত্যেক পরিবারকে আরও ২৫ হাজার টাকা করে মোট এক লাখ টাকা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মধুপুরে নিহত ৪ গারো পরিবারের মাঝে এক লাখ টাকার আর্থিক সহায়তা ও শুকনো খাবার বিতরণ

আপডেট সময় : ০৯:২৬:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬