ঢাকা ১০:২১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নির্ভয়ে নির্বিঘ্নে পূজা উদযাপন করুন, আপনাদের পাশে আমরা আছি

মধুপুর করেসপন্ডন্ট, শালবনবার্তাটোয়েন্টিফোর.কম
  • আপডেট সময় : ০৮:৫৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ৪২ বার পড়া হয়েছে

শারদীয় দুর্গাপূজা নির্ভয়ে ও নির্বিঘ্নে উদযাপনের আহ্বান জানিয়েছেন এসআরবি-১৪ ময়মনসিংহ অঞ্চলের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ মাসুদ রানা পিপিএম (সেবা)। তিনি বলেছেন, পূজা উদযাপন সফল করতে সব ধরনের প্রস্তুতি রয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ও পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে।
রোববার (১৮ অক্টোবর) টাঙ্গাইলের মধুপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে বিকেলে জলছত্র হরিসভা পূজামণ্ডপের সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এসআরবি-১৪ ময়মনসিংহ ও টাঙ্গাইল অফিসের পক্ষ থেকে এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
মুহাম্মদ মাসুদ রানা বলেন, ‘আপনারা নির্ভয়ে নির্বিঘ্নে পূজা উদযাপন করুন, আপনাদের পাশে আমরা আছি। সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আমাদের সমন্বয় রয়েছে। শুরু থেকেই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রস্তুতি নেওয়া হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত।’
সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও ভুয়া তথ্য প্রচারের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো সমস্যা দেখা দিলে টাঙ্গাইল বা ময়মনসিংহ অফিসে অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে জানাতে হবে। অভিযোগ বা খবর পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
প্রেস ব্রিফিংয়ে এসআরবি-১৪ টাঙ্গাইলের সিনিয়র কোম্পানি কমান্ডার শামসুর রহমান, স্কোয়াড কমান্ডার ইফতেখার হোসেন মাহমুদ, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের মধুপুর শাখার সভাপতি বিকাশ চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক মানিক চন্দ্র চন্দসহ সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ, পূজারি ও ভক্তরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এ বছর মধুপুর পৌর এলাকায় ২৭টি এবং উপজেলার ইউনিয়ন পর্যায়ে ৩৩টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

নির্ভয়ে নির্বিঘ্নে পূজা উদযাপন করুন, আপনাদের পাশে আমরা আছি

আপডেট সময় : ০৮:৫৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬