ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গোৎসব ঘিরে নিরাপত্তায় সরকার কঠোর অবস্থানে: ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী

মধুপুর করেসপন্ডেন্ট শালবনবার্তাটোয়েন্টিফোরডটকম
  • আপডেট সময় : ০৭:৩৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, নিরাপদ ও নির্বিঘ্ন করতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন । তিনি বলেছেন, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানও নিজে বিষয়টি তদারকি করছেন।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইলের মধুপুর উপজেলা ও পৌর বিএনপি কার্যালয়ে উপজেলার ৬০টি পূজামণ্ডপে আর্থিক সহায়তা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান পরবর্তী সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দুর্গোৎসবকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে জন্য সরকার সতর্ক রয়েছে। উৎসবের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের সহযোগিতাও গুরুত্বপূর্ণ। বিএনপির নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় দুর্গোৎসবের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সজাগ থাকতে বলেছেন তিনি। সবাইকে তিনি সহযোগিতার অনুরোধ করেছেন।

একই সঙ্গে উৎসবকে কেন্দ্র করে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

অনুষ্ঠানে মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার,সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, মধুপুর পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স, সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরহাদ তরফদার, বিএনপি নেতা জয়নাল আবেদিন খান বাবলু, হুমায়ুন কবির তালুকদার, আবদুল লতিফ পান্না, লিলি সরকারসহ দলীয় নেতাকর্মী, সনাতনী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে রাতে মন্ত্রী নেতৃবৃন্দসহ মধুপুর পৌর শহরের বেশ কয়েকটি পুজা মন্ডপ পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট মন্ডপের সনাতনীদের সাথে কুশল বিনিময় করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

দুর্গোৎসব ঘিরে নিরাপত্তায় সরকার কঠোর অবস্থানে: ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী

আপডেট সময় : ০৭:৩৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬