ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সখীপুরে বাইক রেসিংয়ে তিন শিক্ষার্থী নিহত ও একজন আহত

সখীপুর করেসপন্ডেন্ট শালবনবার্তাটোয়েন্টিফোর ডটকম
  • আপডেট সময় : ০৮:৫৯:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫ ২৫৩ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের সখীপুরে বন্ধুরা মিলে মোটরসাইকেল রেসিং করার সময় মুখোমুখি সংঘর্ষে তিন শিক্ষার্থীর নিহত হয়েছে। আহত হয়েছে আরেক শিক্ষার্থী। সোমবার সন্ধ্যায় সখীপুর-মির্জাপুর সড়কের উপজেলার বেলতলী এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে দুইজন দশম শ্রেনীর ছাত্র ।

নিহতরা হলেন, উপজেলার কালিদাস পানাউল্লাহপাড়া মোহাম্মদ আলীর ছেলে আবীর(১৬), একই গ্রামের মাঈন উদ্দিনের ছেলে লিখন(১৬) এবং কালিদাস ফুলঝুড়িপাড়া গ্রামের রউফ খা’র ছেলে সাব্বির (১৮)। আহত মাজিদুলকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলাল উদ্দিন বলেন, বন্ধুরা মিলে বনাঞ্চলের সড়কে মোটরসাইকেল রেসিং করতে ছিল। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে দুইটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেয়ার পথে আরো দুইজনের মৃত্যু হয়েছে। আইনগত প্রক্রিয়াশেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সখীপুরে বাইক রেসিংয়ে তিন শিক্ষার্থী নিহত ও একজন আহত

আপডেট সময় : ০৮:৫৯:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫