ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মধুপুরে হকার্স সমিতির নির্বাচন:

৯ পদের মধ্যে ৭টিতে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়, দুই পদে উৎসবমুখর ভোটগ্রহণ

মধুপুর করেসপন্ডন্ট, শালবনবার্তাটোয়েন্টিফোর.কম
  • আপডেট সময় : ১১:০৭:২৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬ ৮৮ বার পড়া হয়েছে

মধুপুর উপজেলা হকার্স বহুমুখী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করেছে। ৯ সদস্যবিশিষ্ট কার্যকরী পরিষদের মধ্যে ৭টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি দুইটি পদ—সভাপতি ও সহ-সভাপতি—নিয়ে অনুষ্ঠিত হয়েছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন।
নির্বাচন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী সমবায় কর্মকর্তা আব্দুল মান্নান এবং আহ্বায়ক ছিলেন আজিম উদ্দিন। সমিতির মোট ভোটার সংখ্যা ২৮৭ জন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন—
সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক কাজম, কোষাধ্যক্ষ আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন, দপ্তর সম্পাদক আব্দুল জলিল, সড়ক সম্পাদক শহির উদ্দিন এবং প্রচার সম্পাদক সাইফুল ইসলাম।
একাধিক প্রার্থী থাকায় সভাপতি পদে তিনজন এবং সহ-সভাপতি পদে দুইজন প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনকে কেন্দ্র করে মধুপুর বাসস্ট্যান্ড এলাকায় ছিল উৎসবের আমেজ। পোস্টার-ব্যানারে পুরো এলাকা ছিল মুখরিত। নির্বাচন পর্যবেক্ষণে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এম এ সামাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব এবং সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না, লিচু বিএসসি-সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বীর মুক্তিযোদ্ধা এম এ সামাদ বলেন, “দীর্ঘদিন পর জাতীয় সংসদ নির্বাচনোত্তর স্থানীয় পর্যায়ে এমন উন্মুক্ত ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখে ভালো লাগছে। হকারদের এ উৎসবমুখর আয়োজন গণতান্ত্রিক চর্চাকে আরও এগিয়ে নেবে।”
উল্লেখ্য, নির্বাচন সংক্রান্ত তথ্য প্রদান করেন সমিতির সাবেক সভাপতি ও আহ্বায়ক আব্দুল করিম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মধুপুরে হকার্স সমিতির নির্বাচন:

৯ পদের মধ্যে ৭টিতে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়, দুই পদে উৎসবমুখর ভোটগ্রহণ

আপডেট সময় : ১১:০৭:২৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬