সংবাদ শিরোনাম :
মধুপুর পুকুরে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু
মধুপুর করেসপন্ডন্ট, শালবনবার্তাটোয়েন্টিফোর.কম
- আপডেট সময় : ১০:৪৩:২৭ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬ ৪৪৩ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে পুকুরের পানিতে ডুবে সাজিদ নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গোলাবাড়ী ইউনিয়নের শ্রীরাম কুড়িবাড়ি গ্রামে।
নিহত সাজিদের বাবার নাম আয়নাল হক।
স্থানীয়রা জানান, বাড়ির পাশেই শিশুটি খেলা করতে ছিল। হঠাৎ করে আর শিশুটিকে পাওয়া যাচ্ছিল না। তার বাবা মা ও স্বজনরা খোঁজাখুঁজি করে পাচ্ছিলেন না। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরের পানিতে তার সন্ধান মেলে। পরে শিশুটিকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

















